| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও পোলট্রি আমদানি স্থগিত করল সৌদি

  • আপডেট টাইম: 25-02-2026 ইং
  • 83509 বার পঠিত
বাংলাদেশসহ ৪০ দেশের ডিম ও পোলট্রি আমদানি স্থগিত করল সৌদি

বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। খবর গালফ নিউজের।

সৌদি কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্থানীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্ডফ্লু রোধে এই ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই তালিকা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে পর্যালোচনা করা হবে।

তালিকায় ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়ার নামও রয়েছে। এছাড়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালিসহ ১৬টি দেশের নির্দিষ্ট শহরের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা আছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪