| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

  • আপডেট টাইম: 26-02-2026 ইং
  • 82659 বার পঠিত
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

সরকার জাতীয় পুরস্কার প্রদানের জন্য মন্ত্রিসভা কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ করেছে। জাতীয় পুরস্কার প্রদানের প্রস্তাব যাচাই-বাছাই ও সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয়েছে।

১০ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনটি গত রাতে গেজেট আকারে প্রকাশিত হয়।

পুনর্গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী

শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

রেলপথ ও নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান

শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক

কমিটির প্রশাসনিক ও কারিগরি সহায়তা দেবে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, বাণিজ্য, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বা সিনিয়র সচিবগণ।

প্রজ্ঞাপনে কমিটির তিনটি প্রধান কাজ নির্ধারণ করা হয়েছে:

জাতীয় পুরস্কারের প্রস্তাব যাচাই করা।

জাতীয় পুরস্কারের ক্রম নির্ধারণ ও প্রয়োজন হলে পরিবর্তনের সুপারিশ।

নতুন জাতীয় পুরস্কার প্রবর্তনের প্রস্তাব পরীক্ষা ও সুপারিশ।

নতুন কমিটি গঠনের ফলে ২ অক্টোবর ২০২৪ তারিখের আগের প্রজ্ঞাপন বাতিল হবে। প্রজ্ঞাপনটি অবিলম্বে কার্যকর হবে এবং প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪