| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে ‘শিশুপ্রহর’

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 80290 বার পঠিত
অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনে ‘শিশুপ্রহর’

সাপ্তাহিক ছুটির দিনে আজ বেলা ১১টা থেকে খুলেছে অমর একুশে বইমেলার দুয়ার। দিনের শুরুতেই বেলা ১টা পর্যন্ত পালিত হচ্ছে বিশেষ আয়োজন ‘শিশুপ্রহর’, যেখানে শিশু-কিশোরদের জন্য রাখা হয়েছে নানা কর্মসূচি।

মেলার বাংলা একাডেমি অংশে শিশুদের জন্য থাকছে বিশেষ আয়োজন। নতুন বইয়ের গন্ধ, রঙিন মলাট আর প্রিয় চরিত্রের গল্পে মেতে উঠছে ছোট্ট পাঠকেরা। অভিভাবকদের হাত ধরে আসা শিশুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাঙালির প্রাণের এই উৎসব প্রাঙ্গণ।

প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ পালন করা হচ্ছে। অমর একুশে উদযাপনের অংশ হিসেবে রয়েছে শিশুকিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা।

এবার নানা সমীকরণ ও বাস্তবতার কারণে মেলার সময়সীমা কমে দাঁড়িয়েছে ১৮ দিনে। রমজান মাসের কারণে ক্রেতা উপস্থিতি ও বই বিক্রি নিয়ে শঙ্কায় ছিলেন প্রকাশকরা। এখনও ৪০ শতাংশের বেশি স্টলের কাজ শেষ হয়নি। তবে প্রথম দিনের বেচাকেনায় আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

মেলা প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। সাপ্তাহিক ছুটির দিনে বেলা ১১টা থেকে শুরু হয়ে চলবে রাত ৯টা পর্যন্ত। এবারের বইমেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪