রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি ) একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিশুরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিল, আপনি রোজা রাখেন? এর উত্তরে তিনি বলেন, আমি তো রোজা রাখি। এরপর আরেক শিশু বলেন, আঙ্কেল আমি সব রোজা রাখি।প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে শিশুদের প্রশংসা করে বলেন, ভেরি গুড।
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে হাত মেলান এবং তাদের সঙ্গে আন্তরিক কুশল বিনিময় করেন। উপস্থিত শিশু-কিশোররা প্রধানমন্ত্রীর সান্নিধ্যে আনন্দিত ও উৎসাহিত ছিলেন।
শিশুদের সঙ্গে সরল ও আন্তরিক কথোপকথনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের মন জয় করেছেন।