| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 78723 বার পঠিত
পাকিস্তানের তিন শহরে আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিনটি শহরে আফগানিস্তান থেকে ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পাকিস্তান দাবি করেছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব ড্রোন ভূপাতিত করেছে এবং এতে কোনো জানমালের ক্ষয়ক্ষতি হয়নি।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, আফগানিস্তান থেকে অ্যাবোটাবাদ, সোয়াবি ও নোসেরা শহরের আকাশসীমায় ড্রোন প্রবেশ করে। সঙ্গে সঙ্গে ড্রোনবিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হলে সব ড্রোন ধ্বংস করা সম্ভব হয়।

এর আগে আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করে, তাদের বিমানবাহিনী পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এর একটি সামরিক স্থাপনাসহ একাধিক স্থানে সফল হামলা চালিয়েছে। তারা জানায়, কাবুল, কান্দাহার এবং পাকতিয়া প্রদেশে পাকিস্তানের বিমান হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়েছে।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, ইসলামাবাদের ফয়জাবাদ এলাকা, নোসেরার একটি সেনা ক্যাম্প, জামরুদের একটি সামরিক ঘাঁটি এবং অ্যাবোটাবাদের একটি সামরিক কমপ্লেক্সকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। এরপর পাকিস্তান পাল্টা সামরিক অভিযান শুরু করে, যা শুক্রবার দুপুরের পর পর্যন্ত চলছিল বলে জানা গেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই পাল্টাপাল্টি হামলার দাবি করায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

সূত্র: আমু টিভি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪