| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানকে মোকাবেলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 78694 বার পঠিত
পাকিস্তানকে মোকাবেলায় ‘সুইসাইড স্কোয়াড’ গঠন করছে আফগানিস্তান

পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে আফগানিস্তান। এর মধ্যে একটি বিশেষ ইউনিট হিসেবে ‘সুইসাইড স্কোয়াড’ গঠনের দাবি করেছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম বখতার নিউজ এজেন্সি।

শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি ) প্রকাশিত এক প্রতিবেদনে বখতার নিউজ এজেন্সি একটি সেনা ব্যাটালিয়নের ছবি প্রকাশ করে আফগান সামরিক সূত্রের বরাত দিয়ে জানায়, “এটি আফগান সেনাবাহিনীর সুইসাইড স্কোয়াড। এই স্কোয়াডের সদস্যরা এক্সপ্লোসিভ ভেস্ট এবং গাড়িবোমায় সজ্জিত এবং শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য প্রস্তুত।”

এর আগে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে সংঘাত শুরু হয়। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে পাক-আফগান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তানি সেনাচৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়। আফগান পক্ষের দাবি, ওই হামলায় অন্তত ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন এবং কয়েকজনকে আটক করে আফগানিস্তানে নিয়ে যাওয়া হয়। রাত ১২টার দিকে হামলাকারীরা আফগানিস্তানে ফিরে যায় বলে জানানো হয়েছে।

এ ঘটনার পর পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। শুক্রবার ভোর ৩টা ৪৫ মিনিটে পাকিস্তান ‘অপারেশন গজব-লিল হক’ নামে সামরিক অভিযান শুরু করে। পাকিস্তানি সূত্রের দাবি, এ পর্যন্ত অভিযানে ১৩৩ জন আফগান সেনা নিহত এবং আরও দুই শতাধিক আহত হয়েছেন।

তবে উভয় পক্ষের হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।

সূত্র: এএফপি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪