| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কর্মসংস্থান বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 79655 বার পঠিত
কর্মসংস্থান বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার:  অর্থমন্ত্রী

দেশের নাজুক অর্থনীতি পুনরুদ্ধারে কর বৃদ্ধি প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বিনিয়োগ বাড়াতে হবে, কারণ বিনিয়োগ ছাড়া কর্মসংস্থান সম্ভব নয়। কর্মসংস্থান বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় প্রস্তাবিত একটি সরকারি হাসপাতালের জন্য নির্ধারিত জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান আগামী বাজেটের প্রধান অগ্রাধিকার খাত হিসেবে বিবেচিত হচ্ছে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার জোর দিচ্ছে, যাতে অর্থনীতির গতি ফিরে আসে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।

এর আগে বিকেল ৩টায় তিনি বানৌজা উল্কার আবাদ অঞ্চল-২ এর পশ্চিম পাশে মেরিন ড্রাইভ সংলগ্ন মুসলিমাবাদ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর অধিগ্রহণকৃত জমি পরিদর্শন করেন। পতেঙ্গা থানাধীন জেলে পাড়া এলাকায় প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের লক্ষ্যে মোট ১৪.২১৯০ একর এবং ২.৭ একর জমি সরেজমিন ঘুরে দেখেন তিনি।

পরিদর্শনকালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান মন্ত্রীকে জমির ভৌগোলিক অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, পারিপার্শ্বিক অবকাঠামো এবং ভবিষ্যৎ উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। এ সময় অধিনায়ক বানৌজা উল্কা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), জেলা প্রশাসন ও ভূমি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, প্রস্তাবিত হাসপাতালটি বাস্তবায়িত হলে পতেঙ্গা ও আশপাশের এলাকার জনগণ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং চট্টগ্রাম মহানগরের চিকিৎসা অবকাঠামো আরও শক্তিশালী হবে।

পরিদর্শনকালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিয়ে ভোলা ও সদস্য সরফরাজ কাদের রাসেলসহ অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪