| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানালো ভারত

  • আপডেট টাইম: 27-02-2026 ইং
  • 78543 বার পঠিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র নিন্দা জানালো ভারত

আফগানিস্তানে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, পবিত্র রমজান মাসে পরিচালিত এই হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তিনি আফগানিস্তানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি ভারতের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে আরও বলা হয়, নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতা অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার প্রবণতা পাকিস্তানের রয়েছে। আফগানিস্তানে বিমান হামলা সেই প্রচেষ্টারই আরেকটি উদাহরণ। ভারত আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি অটল সমর্থন ব্যক্ত করেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি সেনাদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের দাবি, আফগান সীমান্তঘেঁষা এলাকা থেকে এ হামলা চালানো হয়। এর জবাবে পাকিস্তান রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। শুক্রবারও হামলা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক এই উত্তেজনা পরিস্থিতি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে দক্ষিণ এশিয়ায়। বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হামলা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪