| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত

  • আপডেট টাইম: 28-02-2026 ইং
  • 77997 বার পঠিত
টাকা ভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত

বলিভিয়ার জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে। কয়েকটি যানবাহনের ওপর বিমানটি পতিত হওয়ায় সেগুলো বিদ্ধস্তের পাশাপাশি কমপক্ষে ১৫ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। 

বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস গতকাল শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ দুর্ঘটনার কথা জানিয়ে এক বিবৃতিতে বলেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে গিয়ে কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গেলে।ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ঠিক কতজন আহত বা নিহত হয়েছেন তার সংখ্যা স্যালিনাসের বিবৃতিতে উল্লেখ ছিল না। তবে বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন তারা। 

তবে বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরার বিবৃতি থেকে ধারণা পাওয়া গেছে কার্গো বিমানটি মোট ৬ জন ক্রু  নিয়ে পূর্বাঞ্চলীয় শহর সন্তা ক্রুজ থেকে এল আলতো শহরের দিকে যাত্রা করেছিল। তাদের মধ্যে চারজনের মরদেহ মিললেও দু’জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। 

বিমানটি মহাসড়কে আছড়ে পড়ায় কমপক্ষে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে পড়া নোট হাতিয়ে নিতে ভিড় করা উৎসুক জনতার উদ্দেশ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, বিমানটিতে থাকা নোটগুলো এখনও পরিপূর্ণ মুদ্রা হয়ে ওঠেনি। সিরিয়াল নাম্বার নেই নোটগুলোতে। এই সিরিয়াল নাম্বার বসানোর জন্যই কেন্দ্রীয় ব্যাংকে নোটগুলো নিয়ে আসা হচ্ছিল। তাই এই নোট কোনো কাজে আসবে না। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪