জুক্পাতরাস্কিত্স্তারন এবং আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে এক সাংবাদ সম্মেলনে সাংবাবিদকের কাছে এই সংঘাতে নিজের অবস্থান এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
“পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে ফের যুদ্ধ শুরু হয়েছে। আপনি কি এতে হস্তক্ষেপ করতে ইচ্ছুক?” প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ আমি হস্তক্ষেপ করতাম, কিন্তু আপনারা জানেন যে পাকিস্তানের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে এবং তা খুব, খুব ভালো। পাকিস্তানে একজন মহান প্রধানমন্ত্রী এবং মহান জেনারেল আছেন। তাদের দু’জনকে আমি সত্যিই সম্মান করি এবং আমি মনে করি, পাকিস্তান অসাধারণভাবে ভালো করছে।”
গত চার বছরেরও বেশি সময় ধরে কাবুলে সঙ্গে পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) ইস্যুতে দ্বন্দ্ব চলছে ইসলামাবাদের। কাবুলে ক্ষমতাসীন তালেবান শাসকগোষ্ঠী টিটিপিকে আশ্রয়-প্রশ্রয় এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে ইসলামাদের এমন অভিযোগ তালেবান সরকার বরাবর প্রত্যাখ্যান করে আসছে।
সম্প্রতি পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে টিটিপি সেনাবাহিনীর ওপর হামলা চালালে সে হামলার প্রতিক্রিয়ায় গত ২১ ফেব্রুয়ারি আফগানিস্তানের নানগারহার এবং পাকতিয়া প্রদেশে টিটিপির ঘাঁটিগুলো লক্ষ্য করে পাকিস্তানের বিমান বাহিনী অভিযান পরিচালনা করলে এতে দুই প্রদেশে ৮০ জন নিহত হন। তার ‘বদলা’ নিতে গত ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত ১০টায় খাইবার পাখতুনখোয়ায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী ডুরান্ড লাইন এলাকায় পাকিস্তান সেনাবাহিনীর সেনা চৌকিগুলো লক্ষ্য করে অতর্কিত হামলা চালিয়ে আফগান সেনারা ৫৫ জন পাকসেনাকে হত্যা এবং কয়েকজন পাকসেনাকে অপহরণ করে রাত ১২টায় ফিরে যায় তারা।
আফগানিস্তানের বিরুদ্ধে এই হামলার কয়েক ঘণ্টা পর যুদ্ধ ঘোষণা করে পাকিস্তান এই যুদ্ধকে ‘অপারেশন গজব-লিল হক’ নাম দিয়ে রাত ৩টা ৪৫ মিনিটে পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনী অভিযান শুরু করলে সেই অভিযানে এ পর্যন্ত ২৭৪ জন আফগান সেনা নিহত হয়েছেন বলে জানা গেছে।