| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের পালটা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করলো ইসরাইল

  • আপডেট টাইম: 28-02-2026 ইং
  • 77903 বার পঠিত
ইরানের পালটা হামলার ভয়ে আকাশসীমা বন্ধ করলো ইসরাইল

ইরানে হামলা চালানোর পর  সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির পরিবহন ও সড়ক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মিরি রেগেভ এক বিবৃতিতে জানায়, সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরে আসতে না বলা হচ্ছে। যারা বর্তমানে বিদেশে অবস্থান করছেন, তারা নিজেদের এয়ারলাইনস এবং সংবাদমাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেট পরীক্ষা করতে পারবেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ উল্লেখ করেছে, নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল হওয়ার সঙ্গে সঙ্গে আকাশসীমা পুনরায় খোলা হবে এবং তার জন্য অন্তত ২৪ ঘণ্টা আগে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হবে। এই পদক্ষেপটি নেওয়া হয়েছে ইরানের সম্ভাব্য পাল্টা ড্রোন ও মিসাইল হামলা মোকাবিলার জন্য আগাম সতর্কতা হিসেবে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪