| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাল্টা হামলায় কেঁপে উঠলো উত্তর ইসরায়েল

  • আপডেট টাইম: 28-02-2026 ইং
  • 77875 বার পঠিত
পাল্টা হামলায় কেঁপে উঠলো উত্তর ইসরায়েল

ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পাল্টা মিসাইল হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পরে দেশের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা হামলার উৎস শনাক্ত করেছে এবং হুমকি প্রতিহত ও প্রয়োজনে নির্মূল করার জন্য কাজ করছে। খবর সংস্থা আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, জনসাধারণকে তাদের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ইতোমধ্যেই কিছু এলাকা থেকে বিস্ফোরণ ও ধোঁয়ার কুণ্ডলির খবর পাওয়া গেছে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অফিসকে টার্গেট করে হামলা চালানো হয়েছে। রয়টার্সের সূত্রে জানা গেছে, খামেনি ইতিমধ্যেই তেহরান ত্যাগ করে নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়েছেন। তার বর্তমান অবস্থান সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার চেষ্টা করলেও শেষ ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো আলোচনার সুযোগ নেই। হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪