| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হামলায় প্রাণ হারালেন খামেনির উপদেষ্টাসহ আইআরজিসি-এর প্রধান

  • আপডেট টাইম: 01-03-2026 ইং
  • 77357 বার পঠিত
হামলায় প্রাণ হারালেন খামেনির উপদেষ্টাসহ আইআরজিসি-এর প্রধান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম প্রধান রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির জাতীয় প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা আলী শামখানি এবং আইআরজিসি-এর কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা। 

 হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস এর পদাতিক বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার সংবাদে মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের প্রতিরক্ষা ও রাজনৈতিক কাঠামোর দুই শীর্ষ ব্যক্তিত্বের এই মৃত্যু দেশটির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং বড় ধরনের সামরিক আঘাত। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই হত্যাকাণ্ডের পর তেহরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হতে পারে বলে ধারণা করছেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪