| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ প্রধান

  • আপডেট টাইম: 01-03-2026 ইং
  • 77358 বার পঠিত
প্রেসিডেন্ট পেজেশকিয়ান ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ প্রধান

ইরানের সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যের ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করা হয়েছে। অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম।

গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরু করার পর রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনির নিহতের তথ্য নিশ্চিত করলে রোববার সকালে সরকারিভাবে তা স্বীকার করে ইরান।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর ইরান যে সংবিধান গ্রহণ করে , সেখানে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’এর সংবিধানের ১১১ নম্বর ধারায় বলা হয়েছে, যদি সর্বোচ্চ ধর্মীয় নেতা লোকান্তরিত হন কিংবা দায়িত্বপালনে অক্ষম হয়ে পড়েন, তাহলে নতুন সর্বোচ্চ নেতা আসার আগ পর্যন্ত ইরানের সার্বিক নির্বাহী দায়িত্বে থাকবে অস্থায়ী নেতৃত্ব পরিষদ।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪