| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 01-03-2026 ইং
  • 78314 বার পঠিত
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (০১ মার্চ) আমীর খসরুর ব্যক্তিগত সহকারী মো. সেলিম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গতকাল সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে রয়েছে। 

এদিকে অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান বলেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তবে কী কারণে ভর্তি হয়েছেন, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেননি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করে পরবর্তীতে নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪