| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের বিক্ষোভে নিহত ৬

  • আপডেট টাইম: 01-03-2026 ইং
  • 77165 বার পঠিত
খামেনি হত্যার প্রতিবাদে পাকিস্তানের বিক্ষোভে নিহত ৬

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভে রোববার (১ মার্চ) করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে অন্তত ছয়জন নিহত  এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে এধি রেসকিউ সার্ভিস। পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনকে জানিয়েছেন, ছয়টি মৃতদেহ এবং বেশ কয়েকজন আহতকে করাচির সিভিল হাসপাতাল (সিএইচকে) তে আনা হয়েছে।

বিক্ষোভকারীরা করাচির মার্কিন দূতাবাসে ঢোকার চেষ্টা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপে বেশ কয়েকজন আহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের জানালা ভেঙে তার কিছু অংশে আগুন ধরিয়ে দিয়েছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু করা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে এ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। রোববার (১ মার্চ) ইরানি গণমাধ্যম আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্স নিউজ এজেন্সি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খামেনির মৃত্যুতে দেশটির সরকার সাত দিনের সরকারি ছুটি ও ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪