| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ৩ মার্কিন সেনা নিহত

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 76382 বার পঠিত
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির ৩ মার্কিন সেনা নিহত

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধে  গত কাল রোববার ৩ জন মার্কিন সেনা নিহতের সংবাদ পাওয়া গেছে। এছাড়া বেশ কয়েক জন আহতের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। 

বিবৃতিতে বলা হয়, “মধ্যপ্রাচ্যে তাদের তিন জন সেনা নিহত হয়েছে এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। যাদের আঘাত গুরুতর নয় তারা প্রাথমিক চিকিৎসা শেষে আবার যুদ্ধক্ষেত্রে তাদের দায়িত্বে ফিরে গেছেন।”

সেন্টকমের বিবৃতিতে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা না হলেও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন, নিহত এবং আহত সেনাদের সবাই কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির এবং তারা সাপ্লাই ও লজিস্টিক বিভাগে কর্মরত ছিলেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪