| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইসরায়েলে রকেট হামলা দায় স্বীকার হিজবুল্লাহর

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 76357 বার পঠিত
ইসরায়েলে রকেট হামলা দায় স্বীকার হিজবুল্লাহর

 সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লা লেবাননে রকেট হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়ে বলেছে, লেবাননের জনগণ ও হিজবুল্লাহর নেতাকর্মীদের নিরাপত্তা এবং ইসরায়েলি আগ্রাসনের পাল্টা জবাব দিতেই রকেট ছুড়েছে গোষ্ঠীটি। তারা জানায়,“ইসরায়েলি আগ্রাসন থেকে লেবাননের জনগণ ও হিজবুল্লার নেতাকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে এ হামলাকরা হয়েছে। প্রতিরোধী শক্তির নেতৃত্ব সবসময়েই আমাদের শিখিয়েছে যে অব্যাহত ইসরায়েলি আগ্রাসন এবং আমাদের নেতা-কর্মী এবং সমর্থকদের গুপ্তহত্যা থেকে নিজেদের রক্ষা করার অধিকার আমাদের আছে। আমরা যথাযথ সময়ে সেই অধিকারের প্রয়োগ ঘটিয়েছি।”

বাংলাদেশ সময় সোমবার ভোরে উত্তর ইসরায়েলের বন্দরনগরী হাইফা ও আশপাশের অঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে রকেট ছোড়ার পরপরই ইসরায়েলি সংবাদামাধ্যমগুলো হামলার জন্য হিজবুল্লাকে দায়ী করে সংবাদ প্রকাশ করে। ২০২৪ সালের নভেম্বরে যুদ্ধবিরতির পর এই প্রথম লেবানন থেকে ইসরায়েলে রকেট ছোড়া হলো। লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম এই হামলাকে ‘দায়িত্বহীন’ উল্লেখ করে কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, এই হামলা লেবানন এবং দেশটির জনগণের নিরাপত্তাকে আরও বেশি সংকটের মুখে ফেলেছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪