| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 77438 বার পঠিত
পাকিস্তান হাইকমিশনারের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। সোমবার (২ মার্চ) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।  স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে স্বাগত জানালে হাইকমিশনারও নবনিযুক্ত বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নতুন দায়িত্বে পালনের জন্য অভিনন্দন জানান।

বৈঠকে দুই দেশের মধ্যে সেফ সিটি বাস্তবায়ন ও ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ক সহযোগিতা, সন্ত্রাস দমন ও দু’দেশের পুলিশ একাডেমির মধ্যে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর, অপরাধী বা বন্দি বিনিময়, ড্রোন খাতে সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক পরিস্থিতি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সৌহার্দপূর্ণ আলোচনা হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪