| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 77441 বার পঠিত
৭৪টি ফ্লাইট বাতিল, যাত্রীদের ভোগান্তি-দুর্ভোগ

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সামরিক হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে সৃষ্ট অস্থিরতার প্রভাব পড়েছে বাংলাদেশের আকাশপথেও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ও আসা বহু ফ্লাইট বাতিল হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত তিন দিনে মোট ৭৪টি ফ্লাইট বাতিল করেছে বিভিন্ন এয়ারলাইন্স। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।

এগুলোর মধ্যে রয়েছে এমিরেটসের একটি, গালফ এয়ারের একটি, ফ্লাই দুবাইয়ের একটি, এয়ার অ্যারাবিয়ার তিনটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ছয়টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি।

পরদিন রোববার (১ মার্চ) বাতিল করা হয়েছে ৪০টি ফ্লাইট৷ এরমধ্যে জাজিরা এয়ারওয়েজের দুইটি, এমিরেটস এয়ার লাইন্সের পাঁচটি, গালফ এয়ারের ২টি, ফ্লাই দুবাইয়ের চারটি, কাতার এয়ার ওয়েজের দুইটি, সালাম এয়ারের দুইটি , এয়ার অ্যারাবিয়ার আটটি, কুয়েত এয়ার ওয়েজের দুইটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের চারটি এবং বিমানের ৯টি৷

সোমবার (২ মার্চ) ১১টি ফ্লাইট বাতিল করার আগাম ঘোষণা দেয়া হয়েছে৷ তার মধ্যে আছে - কাতার  এয়ার ওয়েজের চারটি, এমিরেটস এয়ারলাইন্সের পাঁচটি, এবং গালফ এয়ারের দুইটি ফ্লাইট।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪