| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা না : লারিজানি

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 76284 বার পঠিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা না : লারিজানি

ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি স্পষ্ট জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো ধরনের আলোচনায় বসবে না। সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কঠোর অবস্থানের কথা জানান। 

‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর প্রতিবেদনে বলা হয়েছিলো, ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের কাছে আলোচনার প্রস্তাব পাঠিয়েছে। তবে লারিজানির এই বক্তব্যের মাধ্যমে সেই গুঞ্জন ভেস্তে গেল। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো তীব্র হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সংঘাতের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলীতে লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। লেবানন থেকে মিসাইল ছোড়ার ফলে বৈরুত এখন সরাসরি তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই পরিস্থিতিকে ‘প্রক্সি সংঘাত’ হিসেবে উল্লেখ করে তার দেশকে এর মধ্যে না জড়ানোর ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। 

লেবাননের দক্ষিণাঞ্চলের ৫৩টি গ্রাম ও শহরের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে চূড়ান্ত সতর্কতা জারি করে ইসরায়েল জানিয়েছে হিজবুল্লাহর স্থাপনা বা সামরিক সম্পদের কাছাকাছি অবস্থান করলে জীবন ঝুঁকিতে পড়বে, তাই বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে খোলা স্থানে এক হাজার মিটার দূরে সরে যেতে বলা হয়েছে।

 উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল (জিসিসি) এক জরুরি ভিডিও কনফারেন্সে মিলিত হয়ে ইরানের ‘আগ্রাসনের’ বিরুদ্ধে যৌথ প্রতিরোধের অঙ্গীকার করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারসহ ছয়টি সদস্য দেশ জানিয়েছে, নিজেদের রক্ষা করতে এবং অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে তারা যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত তারা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪