| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাষ্ট্রপতিকে সংসদে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 77438 বার পঠিত
রাষ্ট্রপতিকে সংসদে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

সুপ্রিম কোর্টের একজন আইনজীবী প্রধানমন্ত্রী তারেক রহমানকে চিঠি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার অনুরোধ করেছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির সোমবার (২ মার্চ) এই চিঠি প্রধানমন্ত্রী বরাবর প্রদান করেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই গণঅভ্যুত্থানের সময় কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছিলেন। এছাড়া, তিনি পূর্ববর্তী সরকারের দুঃশাসনের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেননি এবং এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো অবস্থান গ্রহণ করেননি।

ব্যারিস্টার শাহরিয়ার কবির অভিযোগ করেন, গত ২০ ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি কেবল জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেননি, বরং প্রকৃত তথ্যও বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এর ফলে তিনি তার শপথ ভঙ্গ করেছেন এবং রাষ্ট্রপতি হিসেবে আইনিভাবে দায়িত্ব পালনের অধিকার হারিয়েছেন।

চিঠিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে, জুলাই বিপ্লবের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা রক্ষা করার লক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদীয় অধিবেশন আহ্বান বা ভাষণ প্রদানের অনুমতি না দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে।

আইনজীবী আরও উল্লেখ করেছেন, এই অনুরোধটি কেবল তার ব্যক্তিগত নয়, বরং এটি জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আসা সাধারণ মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার প্রতিফলন। চিঠিতে আশা প্রকাশ করা হয়েছে, প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪