| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নূরুল ইসলাম

  • আপডেট টাইম: 02-03-2026 ইং
  • 77040 বার পঠিত
জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নূরুল ইসলাম

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরগুনা-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য মো. নূরুল ইসলাম মণি। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে সচিব কানিজ মওলার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বরগুনা-২ (পাথরঘাটা, বামনা ও বেতাগী) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেন নূরুল ইসলাম মণি। নির্বাচনে এ আসনে নূরুল ইসলাম মণির মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. সুলতান আহমদ। 

এর আগেও তিনবার সংসদ সদস্য নির্বাচিত নুরুল ইসলাম মণি চতুর্থ ও পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪