| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 03-03-2026 ইং
  • 75866 বার পঠিত
পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী

পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা থাকলেও তবে উপনির্বাচনকে সামনে রেখে সফরটি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২ মার্চ) বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাতিল হয়েছে, নতুন তারিখ পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি তিনি ঢাকা-১৭ আসন থেকেও বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ আসন ছেড়ে দিলে এ আসনে আগামী ৯ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশন উপনির্বাচনের আয়োজন করেছে। এতে বিএনপির প্রার্থী হিসেবে থাকছেন দলের জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া সদর আসনে উপনির্বাচনের সময় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি বাস্তবায়িত হলে নির্বাচনি বিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী নিয়মের মধ্যে থাকতে চান বলে সফর স্থগিত করেছেন বলে জানিয়েছেন রেজাউল করিম বাদশা। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় আসবেন প্রধানমন্ত্রী,গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে সাংবাদিকদের এমনটাই জানিয়েছিলেন তিনি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪