| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪ দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধের ঘোষণা যুক্তরাজ্যের

  • আপডেট টাইম: 04-03-2026 ইং
  • 73992 বার পঠিত
৪ দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধের ঘোষণা যুক্তরাজ্যের

চার দেশের শিক্ষার্থীদের ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গতকাল মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি্তে এ তথ্য জানিয়েছে। আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের শিক্ষার্থীদের ভিসা দেবে না। এ ছাড়া আফগান নাগরিকদের জন্য কর্মভিসাও স্থগিত করা হবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রবিষয়ক মন্ত্রী শাবানা মাহমুদ বলেন,২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে উল্লিখিত চার দেশের শিক্ষার্থীদের আশ্রয় আবেদন ৪৭০ শতাংশের বেশি বেড়েছে। যুদ্ধ ও নিপীড়ন থেকে পালিয়ে আসা মানুষকে ব্রিটেন সব সময় আশ্রয় দেবে, কিন্তু আমাদের ভিসাব্যবস্থার অপব্যবহার করা যাবে না। নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থীদের শরণার্থী মর্যাদা প্রতি ৩০ মাস অন্তর পর্যালোচনা করা হবে। এতে দেশটি আশ্রয়প্রার্থীদের কাছে কম আকর্ষণীয় হয়ে উঠবে বলে ধারনা করা হচ্ছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪