| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিমে আসতে দেওয়া হয়নি: রিজওয়ানা হাসান

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 73103 বার পঠিত
ধর্মীয় উগ্রবাদীদের মেইনস্ট্রিমে আসতে দেওয়া হয়নি: রিজওয়ানা হাসান

সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ধর্মীয় উগ্রবাদী শক্তিকে মূলধারায় প্রবেশ করতে দেওয়া হয়নি। বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান-এর বিশেষ অনুষ্ঠান ‘মুখোমুখি’-তে সাংবাদিক নয়নাদিত্যর সঙ্গে আলাপকালে তিনি বলেন, সমাজে একটি শক্তি সব সময় নারীর সমান অধিকার ও ক্ষমতায়নের বিরুদ্ধে অবস্থান নেয়। আমাদের কাজ ছিল তা মূলধারায় প্রবেশ করতে না দেওয়া, এবং আমরা তা করতে পেরেছি।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশে নানা ধরনের অস্থিরতা দেখা দেয়। মাজারে হামলা, বাউলদের ওপর নির্যাতন এবং নারীদের নিয়ে কটূক্তি সবই ৫ আগস্টের পর আমাদের জন্য চাপের ছিল। বিশৃঙ্খলা ও মূল্যবোধের মধ্যে ভারসাম্য রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছিল।

নারীবিদ্বেষী বক্তব্য প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি শুধু নারী হওয়ার কারণে আক্রমণের মুখে পড়েছেন। তবে তার মতে, অন্তর্বর্তী সরকারের সঙ্গে নারীবাদের কোনো বিরোধ ছিল না, বরং সরকারের সময় নারী অধিকার রক্ষায় দুটি নতুন আইন গ্রহণ করা হয়েছে—একটি পারিবারিক ক্ষেত্রে নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে এবং অন্যটি কর্মক্ষেত্রে সহিংসতা প্রতিরোধে।

উগ্রবাদীদের জেল থেকে মুক্তি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, আইনি জটিলতার কারণে সবক’টিকে আটক রাখা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা ও পদক্ষেপ নেওয়া হয়েছে।

রিজওয়ানা হাসান নিশ্চিত করেন যে, উগ্রবাদী শক্তি সমাজে আগে থেকেই ছিল, তবে অন্তর্বর্তী সরকারের সময়ে তারা কোনো নীতিগত পরিবর্তন আনতে পারেনি। নারীর অধিকার ও সমান অংশগ্রহণের বিরুদ্ধে অবস্থান নেওয়া রাজনৈতিক শক্তি যেন মূলধারায় প্রভাব বিস্তার করতে না পারে, সেটাই আমাদের লক্ষ্য ছিল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪