| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় প্রাণ হারালেন সন্দ্বীপের আরও এক প্রবাসী

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 72880 বার পঠিত
মধ্যপ্রাচ্যের  অস্থিরতায় প্রাণ হারালেন সন্দ্বীপের আরও এক প্রবাসী

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনায় প্রাণ হারালেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ জাহেদ হোসেন। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। নিহত মোহাম্মদ জাহেদ হোসেন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা।

রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে নিহত জাহেদ হোসেন দীর্ঘ দিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।  প্রবাসে থাকা সহকর্মীরাই তার পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার পরই সহকর্মীদের কাছ থেকে আমরা জাহেদের মৃত্যুর খবর জানতে পারি বলে জানিয়েছেন নিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন। পরিবারের প্রধান উপার্জনকারী জাহেদের অর্থেই চলত দেশে তার পরিবারের ভরণপোষণ। তাকে  হারিয়ে বাড়িতে চলছে শোকের মাতম। 

মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় এই নিয়ে সন্দ্বীপে একই উপজেলার দুই প্রবাসীর মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে। গত রোববার বাহরাইনে ইরানের হামলায় চট্টগ্রামের সন্দ্বীপে আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪