| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২

  • আপডেট টাইম: 06-03-2026 ইং
  • 70722 বার পঠিত
ভারতের সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান বিধ্বস্ত নিহত ২

ভারতের আসাম রাজ্যে সুখোই এসইউ–৩০ এমকেআই বিমান দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর নিহত হয়েছেন। ভারতীয় বিমানবাহিনী শুক্রবার (৬ মার্চ) এ তথ্য নিশ্চিত করে বলেছে, যুদ্ধবিমানটি প্রশিক্ষণ মিশনে ছিল। এটি যোরহাট থেকে উড্ডয়ন করার পর সেখান থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে কার্বি আংলং জেলার পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার বিমান প্রস্তুতকারক সংস্থা সুখোই নির্মিত বিমানটি বৃহস্পতিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে যোরহাট বিমানবাহিনী স্টেশন থেকে উড্ডয়নের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয় এসইউ–৩০ এমকেআই দুই আসনবিশিষ্ট দূরপাল্লার যুদ্ধবিমানের। 

বর্তমানে ভারতের সরকারি মহাকাশ ও প্রতিরক্ষা সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (এইচএএল) ভারতীয় বিমানবাহিনীর জন্য বিমানটি তৈরি করছে। এই যুদ্ধবিমান সর্বপ্রথম ১৯৯৭ সালে ভারতীয় বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 

কার্বি আংলংয়ের বোকা জান মহকুমার স্থানীয় বাসিন্দারা একটি বিমান বিধ্বস্ত হওয়ার শব্দ শুনতে পান বলে জানিয়েছেন জেলা পুলিশ। ‘সুখোই-৩০ দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার অনুজ ও ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যুতে ভারতীয় বিমানবাহিনী গভীর শোক প্রকাশ করে তাদের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪