| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানকে গণতান্ত্রিক হতে হবে না: ট্রাম্প

  • আপডেট টাইম: 07-03-2026 ইং
  • 69547 বার পঠিত
ইরানকে গণতান্ত্রিক হতে হবে না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে গণতান্ত্রিক রাষ্ট্র হওয়া জরুরি নয়; বরং এমন একজন নেতা প্রয়োজন যিনি ভালোভাবে দেশ পরিচালনা করবেন এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সম্মান করবেন।

শুক্রবার (৬ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, “ইরানকে গণতান্ত্রিক হতে হবে না। আমি শুধু বলছি এমন একজন নেতা থাকতে হবে, যিনি ভালো কাজ করবেন। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্মান করবেন এবং মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোসহ আমাদের মিত্রদেরও সম্মান করবেন।”

ট্রাম্প দাবি করেন, গত এক সপ্তাহের মধ্যে ইরানের অবস্থানে বড় পরিবর্তন এসেছে। তার ভাষায়, “এক সপ্তাহ আগে ইরান অনেক শক্তিশালী ছিল, কিন্তু এখন তাদের দমিয়ে ফেলা হয়েছে।”

ইরানের নতুন নেতা নির্বাচনের প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, নতুন নেতৃত্ব নির্ধারণে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকা উচিত। তিনি উদাহরণ হিসেবে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, “যিনি নতুন নেতা হবেন তিনি অনেকটা ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মতো কাজ করবেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনাবাহিনী। এরপর ডেলসি প্রেসিডেন্ট হন এবং তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।”

তিনি আরও বলেন, ইরানের পরিস্থিতিও ভেনেজুয়েলার মতোভাবে সমাধান হতে পারে। ট্রাম্পের দাবি, মধ্যপ্রাচ্যের অনেক দেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের পক্ষে লড়াই করছে।

এদিকে ট্রাম্প বলেন, ইরানের নেতৃত্বে ধর্মীয় নেতা থাকলেও তার আপত্তি নেই। তিনি বলেন, “এটি নির্ভর করবে কে নেতা হচ্ছেন তার ওপর। আয়াতুল্লাহ খামেনির মতো ধর্মীয় নেতা হলেও আমার সমস্যা নেই। আমি অনেক ধর্মীয় নেতার সঙ্গে কাজ করি এবং তারা অসাধারণ।”

সূত্র: সিএনএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪