প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে সৌদি আরবে নিহত দুইজনের মরদেহ দেশটির কর্তৃপক্ষের ছাড়পত্র প্রাপ্তি সাপেক্ষে দেশে আনা হবে। সোমবার (৯ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
বার্তাসংস্থা রয়টার্স সৌদির সিভিল ডিফেন্সের বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরবে ইরানের ছোড়া মিসাইলের আঘাতে এক বাংলাদেশি ও এক ভারতীয়সহ দুজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন বাংলাদেশি। সৌদির আল-কারজ শহরে রোববার এ হামলার ঘটনায় সেখানকার একটি আবাসিক এলাকায় মিসাইল আছড়ে পড়ে।