| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্নীতি মামলায় বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপডেট টাইম: 09-03-2026 ইং
  • 65001 বার পঠিত
দুর্নীতি মামলায় বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির মামলায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সোমবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।

 অন্যরা হলেন—বেসিক ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক একেএম সাজেদুর রহমান, সাবেক এমডি ও সিইও কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপক পরিচালক ফজলুস সোবহান, সাবেক মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব শাহ আলম ভূইয়া, সাবেক পরিচালক জাহাঙ্গীর আখন্দ সেলিম, ফখরুল ইসলাম, শুভাশিষ বোস, নিলুফার আহমেদ, কাজী আক্তার হোসাইন, আনোয়ারুল ইসলাম, গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক শিপার আহমেদ, তাহমিনা ডেনিম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আহমেদ খান, চেয়ারম্যান কামাল জামান মোল্লা, পরিচালক কাজী রিজওয়ানা মোমিনুল হক, চিফ সার্ভেয়ার জসিম উদ্দিন চৌধুরী।

আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন জানান, মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে বলেন, ইয়াসির আহমেদ খান, কামাল জামান মোল্লা, কাজী রিজওয়ান মোমিনুল হক, শিপার আহমেদ, কাজী ফখরুল ইসলাম, ফজলুস সোবহান, কোরবান আলী, জসিম উদ্দিন চৌধুরী, শাহ আলম ভূইয়াদের বিদেশ গমনে ২০২৪ সালের ১ জানুয়ারি নিষেধাজ্ঞা দেয় আদালত। ৬০ দিনের জন্য বিদেশ গমন নিষেধাজ্ঞার মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় আসামি কাজী রিজওয়ান মোমিনুল হক গমনরোধ প্রত্যাহারের জন্য আবেদন করেছেন।

আসামিরা পরস্পর যোগসাজশ করে বেসিক ব্যাংকের গুলশান শাখা থেকে ৮ কোটি ৪০ লাখ টাকা তুলে আত্মসাৎ করেন। এজন্য তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৩ সালের ১২ জুন অভিযোগপত্র দাখিল করা যায়। আদালতের নির্দেশে বর্তমানে মামলাটির অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। দুদক জানতে পেরেছে আসামিরা দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছেন। আসামিরা বিদেশে পালিয়ে গেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটবে বিধায় তাদের বিদেশ গমন ঠেকানো দরকার বলে উল্লেখ করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪