| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 10-03-2026 ইং
  • 63555 বার পঠিত
আজ ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইল বস্তির নারীদের মাঝে ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন। এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও সামাজিক ন্যায় নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার হিসেবে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে।

পাইলটিং পর্যায়ে ১৩ জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ওয়ার্ডে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করে হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করে পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ এবং যাচাই-বাছাই শেষে ৩৭ হাজার ৫৬৭ পরিবার ভাতা প্রাপ্য হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ প্রকল্পের শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কার্ড ফিজিক্যালি উনি বিতরণ করবেন বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন পাইলট পর্যায়ে মাসিক ২৫০০ টাকা নগদ ভাতা প্রদানের জন্য জুন পর্যন্ত ৩৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এরপর মূল প্রকল্পের কাজ শুরু হলে বরাদ্দ বাড়বে। সবার কাছে ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ড পৌঁছবে জানিয়ে তিনি বলেন আমরা হতদরিদ্র দিয়ে শুরু করছি, তারপর দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত এইভাবে ওপরের দিকে যেতে থাকবে। বাংলাদেশের সকল নারী প্রধান পরিবারে হাতে পৌঁছবে ফ্যামিলি কার্ড।


 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪