নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দেশের নারীপ্রধান পরিবারগুলোর জন্য বড় পদক্ষেপে আজ পরীক্ষামূলকভাবে চালু করলো ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানী বনানীর টিঅ্যান্ডটি খেলার মাঠে (কড়াইল বস্তি-সংলগ্ন) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এই কার্ডের আওতায় প্রতিটি নারী প্রধান পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে ভাতা দেওয়া হবে।
পাইলটিং পর্যায়ে ১৩ জেলার ১৩টি সিটি কর্পোরেশন ও ১৫টি ওয়ার্ডে ৬৭ হাজার ৮৫৪টি নারী প্রধান পরিবারের তথ্য সংগ্রহ করে হয়েছে। স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে ব্যবহার করে পরিবারের দারিদ্র্য সূচক নির্ধারণ এবং যাচাই-বাছাই শেষে ৩৭ হাজার ৫৬৭ পরিবার ভাতা প্রাপ্য হিসেবে চূড়ান্ত করা হয়েছে।