| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালেমার ক্যালিগ্রাফি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে

  • আপডেট টাইম: 12-03-2026 ইং
  • 61492 বার পঠিত
কালেমার ক্যালিগ্রাফি জাতীয় সংসদের অধিবেশন কক্ষে

জাতীয় সংসদ ভবনের মূল অধিবেশন কক্ষে পবিত্র কালেমা তাইয়্যেবার ক্যালিগ্রাফি যুক্ত করা হয়েছে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী সংস্কার কাজের অংশ হিসেবে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় এই পরিবর্তন আনা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সংসদ ভবনের ভেতরে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে অধিবেশন কক্ষের সামনের উঁচু দেয়ালে আরবি হরফে ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ ক্যালিগ্রাফিটি স্থাপন করা হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও  জানিয়েছেন প্রথমবারের মতো বুধবার সংসদ সচিবালয়ের নিজ দপ্তরে বসে দাপ্তরিক কাজ সম্পাদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে প্রধানমন্ত্রী বিএনপির সংসদীয় দলের গুরুত্বপূর্ণ সভায় অংশ নিয়ে ওই সভায় ত্রয়োদশ সংসদের আসন্ন প্রথম অধিবেশনের প্রস্তুতিসহ বিভিন্ন নীতিনির্ধারণী বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সংস্কার কাজ শেষ হওয়ার পর থেকে নিয়মিত সংসদ সচিবালয়ের এই কক্ষটি প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজের জন্য ব্যবহার করবেন। সংসদীয় গণতন্ত্রের প্রাণকেন্দ্র হিসেবে সংসদের কার্যক্রম আরও গতিশীল করতেই প্রধানমন্ত্রী তাঁর দাপ্তরিক কাজের কেন্দ্র হিসেবে সংসদ ভবনকে গুরুত্ব দিচ্ছেন।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪