ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার পদে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার দুপুর ১২টার পরে এই শপথ পড়ানো হয়। জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এই শপথ পড়ানো হয়।
এর আগে, সংসদের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সংসদে সভাপতিত্ব করার জন্য খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। পরে খোন্দকার মোশাররফ হোসেন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের জন্য সংসদের নাম উত্থাপন করেন। পরে হ্যাঁ-না ভোটে নির্বাচিত হন স্পিকার ও ডেপুটি স্পিকার।