ডেপুটি স্পিকার পদ গ্রহণ করেনি বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এ পদে বিরোধী দল থেকে কোনো প্রার্থী প্রস্তাব না আসায় শেষ পর্যন্ত সরকারদলীয় সংসদ সদস্যের মধ্য থেকেই ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।
অধিবেশনের সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। সংসদ সদস্যের হ্যাঁ ভোটে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়। এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং পরে ডেপুটি স্পিকার কায়সার কামালকে শপথ পাঠ করান।
সরকারি দল ত্রয়োদশ জাতীয় সংসদে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল জামায়াত থেকে একজন নেয়ার আহ্বান জানিয়েছিল।