স্পিকারের বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে তার প্রথম বক্তব্যে তিনি বলেন, আজকের এই সংসদ, বাংলাদেশের জনগণের সংসদ। দেশের মানুষ এই সংসদের দিকে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে।
স্পিকারকে উদ্দেশ করে তিনি বলেন, এই সংসদকে সরকার প্রাণবন্ত করে তুলতে চায় কিন্তু এ ক্ষেত্রে স্পিকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি স্পিকার ও ডেপুটি স্পিকারকে সহযোগিতা করার প্রত্যয় জানিয়ে তাঁদের অভিনন্দন জানান।