| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনায় ভারত

  • আপডেট টাইম: 13-03-2026 ইং
  • 60330 বার পঠিত
বাংলাদেশকে ডিজেল দেওয়ার অনুরোধ বিবেচনায় ভারত

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের পক্ষ থেকে ডিজেল সরবরাহের একটি অনুরোধ পেয়েছে ভারত। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন বর্তমানে এই অনুরোধটি বিবেচনা করছে নয়াদিল্লি। 

বাংলাদেশকে ডিজেল সরবরাহের আগে ভারত তার নিজস্ব মজুত বা প্রাপ্যতা এবং তেল শোধনাগারগুলোর পরিশোধন সক্ষমতার বিষয়টি খতিয়ে দেখবে। মূলত নিজেদের অভ্যন্তরীণ চাহিদা ও সক্ষমতা নিশ্চিত করেই বাংলাদেশের এই অনুরোধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শুধু বাংলাদেশ নয়, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ আরও বেশ কিছু দেশ থেকে পেট্রোলিয়াম পণ্য সরবরাহের অনুরোধ পেয়েছে ভারত। বর্তমানে সেই দেশগুলোর আবেদনও পরীক্ষা করে দেখা হচ্ছে। গত বুধবার জ্বালানি সরবরাহ নিশ্চিত ও জাতীয় অর্থনীতিকে সমর্থন দিতে ভারতের মতো বাংলাদেশকেও রাশিয়ার তেল কেনার জন্য অস্থায়ী ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪