| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদে স্লোগান দেওয়া প্রচলিত রেওয়াজের বাইরে: স্পিকার হাফিজ উদ্দিন

  • আপডেট টাইম: 13-03-2026 ইং
  • 60041 বার পঠিত
সংসদে স্লোগান দেওয়া প্রচলিত রেওয়াজের বাইরে: স্পিকার হাফিজ উদ্দিন

জাতীয় সংসদে স্লোগান দেওয়া প্রচলিত রেওয়াজের বাইরে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। শুক্রবার (১৩ মার্চ) সকাল সোয়া ১০টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

স্পিকার বলেন, সংসদে অনেক সদস্য নতুন হওয়ায় রীতিনীতি আত্মস্থ করতে তাদের কিছুটা সময় লাগতে পারে। তবে বিরোধী দল সংসদে মোটামুটি শৃঙ্খলা বজায় রেখেছে বলেও সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন,সংসদে ওয়াকআউট একটি প্রচলিত রীতি। বিরোধী দল তাদের অধিকার থেকেই এটি করতে পারে। তবে প্রথম অধিবেশনের দিন এমনটি না করলে ভালো হতো বলে মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য না করে আশা প্রকাশ করেন, সরকার ও বিরোধী দলকে নিয়েই সংসদ উন্নয়নের পথে এগিয়ে যাবে। এ ক্ষেত্রে তিনি ক্রিকেটের আম্পায়ারের মতো তিনি নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন বলে জানান।

সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও উপস্থিত ছিলেন। পরে জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন স্পিকার।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪