| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 57948 বার পঠিত
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার বিষয়ে ৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার (১৫ মার্চ) আপিল বিভাগ এ রায় রায় প্রকাশ করা হয়। 

এর আগে রায়টি লেখেন সাবেক প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

গত ২০ নভেম্বর আপিল বিভাগ এই রায় দেয়। প্রায় ১৪ বছর আগে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়েছিল। সে সময়ের প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে। এরপর ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন এই সরকার ব্যবস্থা বাদ দেওয়া হয়।

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ৮ আগস্ট প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার সাংবিধানিক বৈধতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যক্তি এবং দল আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেন।

রায় সংক্রান্ত শুনানি ২০২৫ সালের অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে সাতজন বিচারপতি ছিলেন। শুনানিতে অংশ নেন উভয়পক্ষের আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলরা।

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছিল। ২০০৪ সালে হাইকোর্ট এই ব্যবস্থাকে বৈধ ঘোষণা করলেও, ২০১১ সালে আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। এরপর পঞ্চদশ সংশোধনী ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাশ হয় এবং ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়।

এই পূর্ণাঙ্গ রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় বহাল থাকল।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪