| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 57934 বার পঠিত
একুশে বইমেলা শেষ হচ্ছে আজ

আজ রোববার (১৫ মার্চ) বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা ২০২৬ শেষ হচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি থেকে চলা মাসব্যাপী এই মিলনমেলা রাত ৯টায় আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে।

দুপুর ২টায় মেলার দ্বার উন্মুক্ত হবে। বিকেল ৩টায় বাংলা অ্যাকাডেমি প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এবং সভাপতিত্ব করবেন বাংলা অ্যাকাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেবেন অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, এবং মেলার প্রতিবেদন পাঠ করবেন সদস্যসচিব মো. সেলিম রেজা।

প্রতিবছরের মতো এবারও মেলায় গুণমান ও শৈল্পিক বিচারে সেরা প্রকাশনা ও গ্রন্থকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হচ্ছে। ২০২৫ সালে প্রকাশিত সেরা গ্রন্থের জন্য ‘চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার’ পাচ্ছে কথা প্রকাশ, এবং ‘মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে যৌথভাবে ঐতিহ্য, প্রথমা প্রকাশন, ও দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল)।

শিশুতোষ গ্রন্থের জন্য ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ পাচ্ছে পাঞ্জেরী পাবলিকেশনস লিমিটেড, নতুন অংশগ্রহণকারী প্রকাশনীর জন্য ‘সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার’ পাচ্ছে সহজ প্রকাশ, এবং মেলার নান্দনিক অঙ্গসজ্জার জন্য ‘শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার’ পাচ্ছে ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশনস, মাত্রা প্রকাশ, ও বেঙ্গল বুকস।

মেলার শেষ দিনে বইপ্রেমীদের ঢল নামবে বলে আশা করা হচ্ছে। মেলার শেষ মুহূর্ত পর্যন্ত পাঠকরা তাদের প্রিয় লেখকের বই সংগ্রহ করতে পারবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪