| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 57647 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। রোববার ( ১৫ মার্চ ) সংসদের অধিবেশন শেষে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এই ঘোষণা দেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, নির্ধারিত কার্যসূচি শেষে স্পিকার অধিবেশন মুলতবি করেন। পরবর্তী অধিবেশন আগামী ২৯ মার্চ নির্ধারিত সময়ে পুনরায় শুরু হবে।

অধিবেশনে সরকারি ও বিরোধী দলের সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে বক্তব্য দেন এবং সংসদের নির্ধারিত কার্যক্রম সম্পন্ন করা হয়।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংসদের চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংসদের এ অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন রোববার পর্যন্ত চলার পর ২৯ মার্চ পর্যন্ত মুলতবি করা হলো।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪