| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫৪ জেলায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন আজ

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 56905 বার পঠিত
৫৪ জেলায় প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন আজ

দেশব্যাপী নদী-নালা ও খাল-বিল পুনঃখননের বৃহৎ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৪ জেলায় একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া খাল খননের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

সরকারি পরিকল্পনা অনুযায়ী, প্রথম দফায় ছয় মাসে ১২০০ কিলোমিটার এবং পর্যায়ক্রমে পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা ও খাল-বিল পুনঃখনন করা হবে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার সকাল সোয়া ১০টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। বেলা সাড়ে ১১টায় সাহাপাড়া খাল খননের উদ্বোধনের মাধ্যমে দেশের বাকি ৫৩টি স্থানেও একযোগে খাল খনন কার্যক্রম শুরু হবে।

উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ছাগল বিতরণ করবেন এবং সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

এরপর বেলা সাড়ে ৩টায় দিনাজপুর উপশহর এলাকার ফরিদপুর কবরস্থানে গিয়ে নানা-নানি ও নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন তিনি। বিকাল ৫টায় শহরের গোর-এ-শহিদ ময়দানে দিনাজপুরের সুধী সমাবেশে যোগ দিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নেবেন।

সন্ধ্যা পৌনে ৭টায় দিনাজপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪