| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাহস থাকলে ট্রাম্প তার জাহাজ উপসাগরে পাঠাক'

  • আপডেট টাইম: 16-03-2026 ইং
  • 55824 বার পঠিত
সাহস থাকলে ট্রাম্প তার জাহাজ উপসাগরে পাঠাক'

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নৌবাহিনী ধ্বংস করে দেওয়ার দাবি করেছিলেন এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে ওই দাবি সরাসরি নাকচ করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) ইরানি সংবাদমাধ্যম ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। এক প্রতিবেদনে জানায়, ইরানের ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নাইনি যুক্তরাষ্ট্রের এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

নাইনি বলেন, ট্রাম্প যদি সত্যিই মনে করেন যে তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করেছেন, তবে ‘সাহস থাকলে’ পারস্য উপসাগরে জাহাজ পাঠিয়ে দেখুন কী পরিণতি হয়।

নাইনি দাবি করেছেন, হরমুজ প্রণালি পুরোপুরি আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাম্প বলেছিলেন, তিনি ইরানের নৌবাহিনী ধ্বংস করেছেন, তাহলে, সাহস থাকলে তিনি তার জাহাজ পারস্য উপসাগরীয় অঞ্চলে পাঠাতে পারেন।

ইরানের এই বক্তব্যের মধ্য দিয়ে পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের এমন পাল্টাপাল্টি বক্তব্য আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪