নিরাপত্তাজনিত কারণে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়
আওয়ামী লীগ সরকারের শাসনামলে র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ দেওয়া হবে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ দেবেন।
কৃষি উৎপাদনে সন্তোষজনক ফলাফল পাওয়া যাচ্ছে বলে বৈঠকে জানানো হয়। বোরো মৌসুমে ভালো ফলনের পাশাপাশি আমন ধানেও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত আমন ধানের উৎপাদন হয়েছে ১৬০.৯৫ লাখ টন। আউশ ধানের উৎপাদন কিছুটা কম হলেও সামগ্রিকভাবে আগের অর্থবছরের তুলনায় মোট উৎপাদন বেড়েছে ৭.২০ শতাংশ।
গত ১৮ ডিসেম্বর রাতে ধর্ম অবমাননার অভিযোগ তুলে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করা হয়। এরপর তার মরদেহ গাছের সাথে বেঁধে পোড়ানোর চেষ্টা চালানো হয়। এ ঘটনায় নিহতের ভাই অজ্ঞাত দেড়শ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। এখন পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। এই লক্ষ্য সামনে রেখেই ১০টি ভোটের গাড়ি সুপার ক্যারাভান দেশের ৬৪টি জেলা ও ৩০০টি উপজেলায় ঘুরে বেড়াবে।
ফ্যাসিবাদ ও আধিপত্যবিরোধী আন্দোলনে সক্রিয় শহীদ ওসমান হাদির পরিবারের নিরাপত্তা জোরদার করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। হাদির এক বোন পাচ্ছেন পুলিশী গানম্যান এবং অস্ত্রের লাইসেন্স। অন্য সদস্যদেরও সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হবে।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান দেওয়া হয়েছে। এই তালিকায় এনসিপির শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার পুলিশ রিপোর্ট পাওয়ার সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে জনলে ধরে ফেলতাম। এমনটাই বললেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
ওসমান হাদির ঘটনায় জনমনে কিছু ভয় থাকলেও নির্বাচনি পরিবেশ পুরোপুরি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
জুলাই গণঅভ্যুত্থানের সময় কারফিউ জারি রেখে ছাত্র-জনতাকে হত্যা করার উসকানির অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু করেছে রাষ্ট্রপক্ষ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ৫ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেছেন রাজসাক্ষী সাবেক পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আপিল আবেদনে তার পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে রয়েছেন মধুমালতি চৌধুরী বড়ুয়া।
প্রথম আলো ও দ্য ডেইলি স্টারসহ দুটি সাংস্কৃতিক সংগঠনের কার্যালয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচার শুরু হবে আজ (সোমবার, ২২ ডিসেম্বর)।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।