| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

আয়কর রিটার্ন দাখিলের সময় আবারও বাড়লো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর থেকে বাড়িয়ে ৩১ জানুয়ারি ২০২৬ করা হয়েছে।

বিস্তারিত...

ওসমান হাদি হত্যা: হামলাকারীর ২ সহযোগী ভারতে আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের সহযোগিতা করা দুই ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে। রোববার ( ২৮ ডিসেম্বর ) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিস্তারিত...

হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল দেশ ত্যাগ করেছে: পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ত্যাগ করেছে বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

বিস্তারিত...

অন্তর্বর্তী সরকারের সময়েই হাদি হত্যার বিচার হবে: পরিবেশ উপদেষ্টা

শরীফ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট আগামী ৭ জানুয়ারি দাখিল করা হবে। চার্জশিট দাখিলের পর অন্তর্বর্তী সরকারের সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

বিস্তারিত...

ভোটে লড়তে পদত্যাগ করলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করা হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে পদত্যাগপত্রে সই করেন তিনি। এর পর অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তবে পরবর্তী অ্যাটর্নি জেনারেলের নাম এখনও জানা যায়নি।

বিস্তারিত...

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করান।

বিস্তারিত...

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ আজ

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। রোববার ( ২৮ ডিসেম্বর ) সকাল ১০টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে প্রধান বিচারপতির শপথ বাক্য পাঠ করাবেন।

বিস্তারিত...

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় একটি মাদ্রাসায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ বিস্ফোরণ হয়। এতে নারী ও শিশুসহ অন্তত চারজন আহত হয়েছেন।

বিস্তারিত...

১৫ বছরে দেশে প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি : পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিগত সময়গুলোতে দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। দীর্ঘদিন ধরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার অত্যন্ত সিরিয়াস।

বিস্তারিত...

যেকোনো সময় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়: ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আইন অনুযায়ী যেকোনো সময় যে কাউকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব এবং এতে কোনো আইনি বাধা নেই।

বিস্তারিত...

২ দিন সমুদ্রে মিসাইল ফায়ারিং করবে নৌবাহিনী, নৌযান চলাচলে সতর্কতা

আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর বাংলাদেশ নৌবাহিনী কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় মিসাইল ফায়ারিং করবে বলে শনিবার ২৭ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর। এ সময় ওই এলাকায় নৌচলাচল না করার অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত...

ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারলো না আন্তর্জাতিক ১০ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত ৮টি আন্তর্জাতিক ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়েছে। রানওয়ে দৃশ্যমান না থাকার কারণে নিরাপত্তাজনিত কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিস্তারিত...

অবসরে গেলেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। এর পরিপ্রেক্ষিতে ১০ আগস্ট ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি প্রায় এক বছর চার মাস দায়িত্ব পালন করেন।

বিস্তারিত...

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের রাতভর অবস্থান

শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে রাতভর অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার রাত থেকে শাহবাগের একটি অংশ অবরোধ করে এ কর্মসূচি শুরু হয়। সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শুক্রবার (২৬ ডিসেম্বর) কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

বিস্তারিত...

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চ। শুক্রবার ( ২৬ ডিসেম্বর ) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের সদস্যরা শাহবাগে অবস্থান নেন, ফলে ওই এলাকার যান চলাচল থমকে যায়।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪