| বঙ্গাব্দ
Space For Advertisement
সকল খবর

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোকবার্তা

বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চীন। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের শোক

গণতন্ত্রের আপসহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শোক বার্তায় জানিয়েছে, খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

বিস্তারিত...

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বিস্তারিত...

খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা জানান, খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, অবদান এবং তার প্রতি জনগণের আবেগ বিবেচনায় নিয়ে চলতি মাসেই সরকার তাকে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিস্তারিত...

মনোনয়নপত্র জমা দেয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার সময় শেষ হয়েছে, আর সময় বাড়ছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বিস্তারিত...

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুরোপুরি প্রস্তুত সরকার: ড. ইউনূস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফলভাবে সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের বিষয়ে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

বিস্তারিত...

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলীসহ ৪ জনের নিয়োগ বাতিল

ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুলসহ চারজন আইন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার। রোববার (২৮ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

বিস্তারিত...

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে বিজিবিকে প্রস্তুতির নির্দেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখরভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলগত অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে, সে বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

বিস্তারিত...

সংসদ নির্বাচন: আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে প্রার্থী নিজে অথবা তাঁর প্রস্তাবক কিংবা সমর্থক মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

বিস্তারিত...

খুনিদের ভারতে প্রবেশের দাবি ভিত্তিহীন: মেঘালয় পুলিশ ও বিএসএফ

বাংলাদেশে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই ব্যক্তি ভারতে পালিয়ে মেঘালয়ে প্রবেশ করেছে—এমন দাবি নাকচ করেছে মেঘালয় রাজ্য পুলিশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা জানিয়েছে, এ ধরনের দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ নেই।

বিস্তারিত...

ভারতে সংখ্যালঘু হত‌্যার ঘটনায় উদ্বেগ জানালো বাংলাদেশ

ভারতে সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের ঘটনা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও উদ্বেগজনক।

বিস্তারিত...

নির্বাচন সামনে রেখে সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

আগামী সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বিস্তারিত...

৭ জানুয়ারির মধ্যে ওসমান হাদি হত্যাকাণ্ডের চার্জশিট: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগামী ১০ দিনের মধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিস্তারিত...

© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪