সার্কের মহাসচিব মো. গোলাম সারওয়ার এক শোকবার্তায় বলেন, বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বাংলাদেশ একজন আপসহীন গণতন্ত্রকামী নেত্রীকে হারিয়েছে। তাঁর জীবন ও নেতৃত্ব দেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসে স্থায়ী ছাপ রেখে গেছে।
নতুন বছরের শুরুতে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। জানুয়ারি মাসের জন্য প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা এবং কেরোসিনের দাম ২ টাকা কমিয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে পেট্রোলের দাম লিটারে ২ টাকা কমে ১১৮ টাকা এবং অকটেনের দাম ২ টাকা কমে ১২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফনের পর তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দাফনের পর তাকে গার্ড অব অনার প্রদান করেছে সশস্ত্র বাহিনী। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে এ রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন খালেদা জিয়া। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উপস্থিত হয়েছেন সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজাকে ঘিরে রাজধানীর বিস্তীর্ণ এলাকায় মানুষের ঢল নামায় পুরো ঢাকা যেন এক বিশাল জানাজার মাঠে পরিণত হয়।
লাখো মানুষের অংশগ্রহণে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশে। ৩ দিনের রাষ্ট্রীয় শোক চলছে।
লাখো মানুষের অংশগ্রহণে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা তথা মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের উপস্থিতিতে শুরু হয় তার জানাজা ।
রাষ্ট্রপতি ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন। নতুন এই অধ্যাদেশ অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান এবং শিশু পার্কের সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক বা সিগারেট বিক্রি করলে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা হতে পারে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য ঢাকায় পৌঁছেছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল। বুধবার (৩১ ডিসেম্বর) সকালেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেন।
প্রাথমিক সিদ্ধান্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার পরিবর্তে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে কফিন রাখা হয়েছে। সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে জানাজায় অংশ নিতে পারেন,
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিক। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা পৌনে এগারোটার দিকে তিনি ঢাকায় পৌঁছান।
বিএনপির বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে ঢাকায় পৌঁছান তিনি।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো মানুষের ঢল নেমেছে। বিপুল জনসমাগম সামাল দিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ পথ খুলে দিয়েছে কর্তৃপক্ষ।