বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে তেলের সরবরাহ কমার কারণে তেলের দাম এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
সরকারের কাজের মূল্যায়ন বা সমালোচনার জন্য এক মাস যথেষ্ট নয়। সরকারের গতিবিধি মূল্যায়নের জন্য আরও সময় দিতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদকে অস্বীকার করা যাবে না।
জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ শেষে তিনি গণমাধ্যমকে বলেন, ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এই ঈদুল ফিতর উদযাপনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় হয়েছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের পথে দেশ এগিয়ে যাবে।
ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ওপর “চরম জুলুম” করা হচ্ছে এবং এবারের ঈদযাত্রায় দেশ ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করেছে বলে মন্তব্য করেছেন, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
যার যার কর্মকাণ্ডই প্রমাণ করবে কে আমাদের সত্যিকারের বন্ধু। কিন্তু একটা কথা খুবই পরিষ্কার, আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না
জামায়াত সারা দুনিয়ার সভ্য সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা করতে চায়। তবে দেশের যুব সমাজ স্বাধীনতার প্রতি গর্বিত এবং তারা কারো প্রভাব মেনে নেবে না। এমনটাই বললেন, জামায়াতে ইসলামী আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দেশব্যাপী খাল খনন কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশের নদ-নদী ও খালের নাব্যতা ফিরিয়ে আনা গেলে কৃষি, নৌ-চলাচল এবং পরিবেশের জন্য তা বড় সুফল বয়ে আনবে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।
১১ দলীয় ঐক্য জোট আগামীকাল রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে
উন্নত চিকিৎসার জন্য আজ (শুক্রবার) সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে
রাষ্ট্রপতির তিন অপরাধে তার ভাষণ বর্জন করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান