ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় দলের সদস্য সচিব আখতার হোসেন আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলন থেকে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে প্রথম ধাপে ১২৫ আসনে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রথম ধাপে ১২৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
বিএনপি-এর ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। এক বিবৃতিতে তিনি বলেন, দলটি সবসময় সুষ্ঠু ও স্বচ্ছ প্রশাসনের জন্য কাজ করে আসছে।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। আমাদের অঙ্গীকার ফাঁপা নয়।” রিজভী বর্তমান সরকারের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, বললেন, “কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে?
উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রক্রিয়া আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। তার শারীরিক অবস্থা এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তরের উপযোগী নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনের হাসপাতালে নেওয়ার জন্য মঙ্গলবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার অনুমতি পাওয়া এয়ার অ্যাম্বুলেন্সের আবেদন বাতিল করা হয়েছে।
জাতীয় পার্টির সাবেক দুই নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ (জাপা) ও আনোয়ার হোসেন মঞ্জুর (জেপি) নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএএফ) নামে নতুন একটি রাজনৈতিক জোট আত্মপ্রকাশ করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু দল ধর্মকে ব্যবহার করে ভোটারদের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, এক দল বলছে এই মার্কা দিয়ে ভোট দিলে সরাসরি জান্নাতে যাওয়া যাবে, কিন্তু ইহকালের জন্য কোনো নীতি, আদর্শ বা পরিকল্পনা নেই। তারা শুধুমাত্র ধর্মের নামে জনগণকে ট্যাবলেট বিক্রি করছে।
জামায়াত ধর্মের ব্যবহার করে না, ধর্মকে নিয়ে ব্যবসা করে না। যারা নির্বাচনের সময় এলে তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। এমনটাই বললেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
ঢাকায় নিযুক্ত ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) আমিরে জামায়াতের বসুন্ধরা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন ব্রুনাই হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মি. রোজাইমি আব্দুল্লাহ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার তাঁর সিটিস্ক্যান ও ইসিজিসহ বেশ কয়েকটি পরীক্ষা করা হলে রিপোর্টগুলো ভালো আসে। ফলে তাঁকে দেশে রেখেই চিকিৎসা চালিয়ে নেওয়া যাবে কি না—সে বিষয়েও ভাবছে মেডিকেল বোর্ড।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়ন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনটি রাজনৈতিক দল মিলে ‘রাজনৈতিক ও নির্বাচনি ঐক্য’ নামে নতুন জোট ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ধর্মের নামে বাংলাদেশে বড় ধরনের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। রোববার রাজধানীর খামারবাড়িতে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।